Header Ads

অসমে করোনা হ্রাস পেলেও অসমে আসা লন্ডনের এক বিমান যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়লো

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে করোনা ভাইরাস অনেকটা কমে এসেছিল, সারা বিশ্বে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, ব্রিটেন থেকে ভারতে আসা বিমান বন্ধ করলেও লন্ডন থেকে আসা এক যাত্রীর দেহে করোনা পজিটিভ ধরা পড়েছেতাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার দেহ রস পরীক্ষার জন্যে পুনের গবেষণা গারে পাঠানো হয়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। তিনি জানান, গত ১৫ দিনে ব্রিটেন থেকে ১০২ জন এসেছিলেন। বিমানবন্দরের মধ্যে যাত্রীটির পজিটিভ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে পৃথকভাবে রাখা হয়েছে। ভয়ের কিছু নেই। তিনি জানান, সরকার আর লকডাউনের কথা ভাবছে না। আগামী ১ জানুয়ারি থেকে রাজ্যের সব বিদ্যালয় খোলা হবে। আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটি আসছেন। তিনি আগামী কাল ৮ হাজার নামঘরকে আড়াই লক্ষ করে টাকা অনুদান দেওয়ার শুভ সূচনা করবেন। গুয়াহাটিতে দ্বিতীয় মেডিক্যাল কলেজ, ১১টি আইন কলেজের ভিত্তিপ্রস্তর করবেন। আজ তিনহাজার প্রদীপ জ্বালিয়ে, উপজাতি গোষ্ঠীর কলা-কৃষ্টির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানো হবে। আজ রাতে আমিনগাঁওয়ের পি ডব্লিউ ডি গেস্ট হাউসে রাত কাটাবেন অমিত শাহ। আজ সাংবাদিক সন্মেলনে হিমন্ত নিয়মকরে বদরুদ্দিন আজমলকে আক্রমণ করলেন। গতকাল করিমগঞ্জের পর আজ এখানে বলেন, আজমল ফাউন্ডেশন এবং মার্কাজুল মারিফ সরকারি সন্থা নয়। তারা সরকারিভাবে বিদেশের সঙ্গে ব্যবসা করতে পারে না। ভারত সরকারের এফ সি আর আই তদন্ত করছেবেসরকারি সন্থা দুটি বিদেশ থেকে ডোনেশন নিতে পারে না। তদন্ত হলে বিশাল দুর্নীতি ধরা পড়বে বলে মন্ত্রীর অভিমত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.