শনিবারও জামিন মেলেনি অর্ণবের, দিপাবলীতেও কি জেলেই থাকবেন অর্ণব?
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অর্ণব গোস্বামী শনিবারও জামিন পেলেন
না। হাই কোর্ট অর্ণবের অন্তর্বর্তী জামিনের আবেদনের রায় সংরক্ষিত করে রেখেছে। শনিবার শুনানির
শেষে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ছ’টা বেজে গিয়েছে
তাই আজ অর্ডার পাস করা সম্ভব নয়। দিওয়ালি আসছে। আদালত তাই চেষ্টা করবে চারদিনের
মধ্যে রায়দান করার।
এদিকে, বিচারপতি এস এস
শিন্ডে এবং এমএস কর্নিকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অর্ণব গোস্বামী
যদি চান,
তাহলে
আলিবাগের দায়রা আদালতে জামিনের আবেদন করতে পারেন।
আত্মহত্যায়
ব্যক্তিকে প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির মুখ্য
সম্পাদক অর্ণব গোস্বামীকে। এ বিষয়ে
বিচারপতিরা দ্রুত রায় দেওয়ার চেষ্টার কথা বললেও কিন্তু কোনও তারিখ এখনো অবধি
দেননি। তাঁর গ্রেফতারি
নিয়ে কং চুপ থাকলেও গেরুয়া দল সারা দেশজুড়ে প্রতিবাদ সাব্যস্ত করছে।
এবার
কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি
এবারের দেওয়ালি জেলেই কাটাতে হবে অর্ণব গোস্বামীকে?
মুম্বাইর
রিপাব্লিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশের এই গ্রেফতারির
ঘটনায় তীব্র বিরোধিতা করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পাশাপাশি
স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুম্বাই
পুলিশ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করার পরই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং
মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুম্বাই পুলিশের এই কাণ্ডকে ধিক্কার দেয়াসহ
মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল
ভারতীয় গণতন্ত্রে গ্রেফতারির দিনটিকে কালো দিন বলে অভিহিত করেন।
মন্ত্রী
সনোয়াল মুম্বাই পুলিশ জ্যেষ্ঠ সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করার
কর্মকাণ্ডের তীব্র ভাষায় ধিক্কার দিয়েছেন। তদুপরি তিনি বলেন, অর্ণব
গোস্বামীকে মুক্ত করে দিয়ে মহারাষ্ট্র সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর করা
আক্রমণ বন্ধ করা উচিৎ।
এদিকে, মন্ত্রী ডঃ
হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেন, মুম্বাই পুলিশ
রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্ণব গোস্বামীর কন্ঠরোধ করে গ্রেফতার করেছে।
মন্ত্রী
শর্মা এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। এবং মহারাষ্ট্রে এখন জরুরিকালিন
অবস্থা চলার মতোই অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ
জাভেদকার টুইট করে ঘটনার প্রতিবাদ করেন।
মুম্বাই
পুলিশ অর্ণব গোস্বামীকে নিজের বাড়ি থেকে ইন্টিরিওর ডিজাইনারের আত্মহত্যায় প্ররোচনা
দেয়ার অভিযোগে গ্রেফতার করেছে।
সোশ্যাল
মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশ ভ্যানে
করে নিয়ে যাচ্ছে অর্ণব গোস্বামীকে।
এর
পরই টুইট করে গ্রেফতারের নিন্দা করেছেন প্রকাশ জাভড়েকর এবং স্মৃতি ইরানির মতো
কেন্দ্রীয় মন্ত্রীরা।
উল্লেখযোগ্য
যে,
২০১৮-র
মে মাসে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ
নাইক। তাঁর লেখা সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়া আরও ২ জনের নাম ছিল। তাঁরা হলেন
ফিরোজ শেখ ও নীতেশ সারদা।
তাঁরা
৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি বলে সুইসাইড নোটে অভিযোগ করেছেন অন্বয়। সেই টাকা না
পেয়ে বিরাট আর্থিক সমস্যায় পড়ে গিয়েছিলেন তিনি।
তবে
শুক্রবার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের যে নোটিস দিয়েছিল মহারাষ্ট্র
বিধানসভা,
সেই
মামলায় গ্রেপ্তারি থেকে অর্ণবকে রক্ষাকবচ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। বরং এই মামলায়
শীর্ষ আদালত বিধানসভার সচিবকেই শো-কজ নোটিস দিয়েছে। এই রায়ে কিছুটা স্বস্তিতে
অর্ণব।









কোন মন্তব্য নেই