নিউজ ম্যানিয়ার পুজো পরিক্রমা- ২০২০
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : কলকাতার জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ ম্যানিয়া-র পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে পুজো পরিক্রমা-২০২০ এর উদ্যোগ নেওয়া হয়। সঙ্গে ছিলেন নিউজ ম্যানিয়ার অন্যতম উপদেষ্টা তথা পরামর্শদাতা রুদ্ররূপ গুপ্ত, নিউজ ম্যানিয়ার মুখ্য সম্পাদক বর্ণালী বিশ্বাস, রিপোর্টার সোনালী মিত্র এবং ফোটো জার্নালিস্ট অরূপ রায়। জানা যায়, এই অতিমারি করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যেসব পুজো কমিটি অ্যাতো সুন্দর করে এবারের দুর্গাপুজোর আয়োজন করেছে, সেইসব পুজো কমিটির সদস্যদের হাতে নিউজ ম্যানিয়ার পক্ষ থেকে স্মারক তুলে দিয়ে সম্মান জানিয়েছেন নিউজ ম্যানিয়ার মুখ্য সম্পাদক বর্ণালী বিশ্বাস । সাপ্তাহিক ট্যাবলয়েড গোষ্ঠীর এই পুজো পরিক্রমা ২০২০ র অন্যতম মিডিয়া পার্টনার হিসেবে ছিল উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল ‘নয়া ঠাহর’।দুই ভাগে বিভক্ত এই পুজো পরিক্ৰমা প্ৰচুর লাইক, শেয়ার এসেছে।








কোন মন্তব্য নেই