রাজ্যে সুস্থ হওয়ার হার ৯৪ শতাংশ পার করল, বৃহস্পতিবার মারা গিয়েছেন ৬ জন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বৃহস্পতিবার রাজ্যে করোনায় মৃত্যু
হয়েছে ৬ জন। পজিটিভের হার ফের কমে দেড় শতাংশের নীচে নামল। সুস্থতার হার ৯৪ শতাংশ
পার করেছে।
স্বাস্থ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মা জানান,
গত
২৪ ঘণ্টায় রাজ্যে ২৮,৩০২টি নমুনা
পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ পাওয়া গেছে ৩৯৮
জনের। এর মধ্যে কামরূপ মেট্রোয় আক্রান্ত হয়েছেন ১১০জন।
শতাংশের হিসেবে করোনা
পজিটিভের হার দাঁড়িয়েছে ১.৪১ শতাংশে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ লক্ষ ৫ হাজার ৬৩৫
জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৫৭ জন। এনিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন
মোট ১ লক্ষ ৯৩ হাজার ৫৭১ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন ১১,১৩৮ জন।
বৃহস্পতিবারের
হিসেবে সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৯৪.১৩ শতাংশ, সক্রিয় রোগীর
হার ৫.৪১ শতাংশ এবং মৃত্যুর হার
০.৪৫ শতাংশ।
বৃহস্পতিবার
রাজ্যে মারা গিয়েছেন ৬ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২০ জন। মৃতরা
হলেন লখিমপুরের রেনু দেউড়ি (৫৪), নগাঁওয়ের ডিম্বেশ্বর শইকিয়া (৮২), ফুলেশ্বরী বরা
(৬১),
শিবসাগরের
হীরা গগৈ (৬৫),
কোকরাঝাড়ের
লক্ষীন্দর মুশাহারি (৪৬),
বিশ্বনাথের
মধু শবর (৬৪)।









কোন মন্তব্য নেই