Header Ads

হাইলাকান্দির রেলওয়ে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান: নাগরিক সমিতির

 


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : শতবর্ষ প্রাচীন হাইলাকান্দি রেল স্টেশনে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পি আর এস) হঠাৎ করে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজারকে হাইলাকান্দির জেলা উপায়ুক্তের মাধ্যমে আজ পৃথক স্মারকলিপি প্রদান করেন ব্রডগেজ রূপায়ণ সংগ্ৰাম কমিটি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কর্মকর্তারা। হাইলাকান্দি রেল স্টেশনে পি আর এস না থাকার গুরুত্ব অনুধাবন করে জেলাশাসক মেঘ নিধি দাহাল প্রতিনিধি দলের উপস্থিতিতেই এন এফ রেলওয়ের এরিয়া ম্যানেজার উমেশ কে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান বলে জানা গেছে। মূলত পি আর এস হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের  বাধ্য হয়ে অত্যাধিক মূল্য দিয়ে টিকিট ক্রয় করে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্মারকলিপি প্রদানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহ-সভাপতি প্রেমাংশু শেখর পাল, হরিমোহন রাজভর, কল্লোল চৌধুরী, রঞ্জিত ঘোষ এবং ব্রডগেজ রূপায়ণ সংগ্ৰাম কমিটি হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক সুশীল পাল। বিশেষ সূত্রে  খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.