মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় ৪ জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড়ের মৃত্যু
বিশ্বদেব চট্টোপাধ্যায় : মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এদিন সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাতীয় পর্যায়ের চার হকি খেলোয়াড়ের। এছাড়াও তিনজন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খেলোয়াড়রা যে গাড়িতে ভ্রমণ করছিলেন সেটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে খেলোয়াড়রা ইটার্সি থেকে হোসেঙ্গাবাদ যাচ্চিলেন ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্য। সেই সময় ৬৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। মৃতদের শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন, শাহনাওয়াজ খান, আদর্শ হারদুয়া, আশিস লাল এবং অনিকেত। এঁরা সবাই মধ্যপ্রদেশের।









কোন মন্তব্য নেই