Header Ads

মোদী সরকার ইউএন-এর মিটিয়ে দিল সমস্ত ঋণ, ১৯৩টি দেশের মধ্যে কেবল ৩৫ টি দেশ মিটিয়েছে বকেয়া দেনা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সংযুক্ত রাষ্ট্র থেকে একটা বড়ো খবর সামনে এসেছে যা ভারতের মুখে হাসি ফুটিয়েছে। ভারত সেই সমস্ত দেশের মধ্যে রয়েছে যারা ইউএন-এর সমস্ত বকেয়া চুকিয়ে দিয়েছে। আর এ খবর সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন। উনি ১১ অক্টোবর পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়া দেশগুলির তালিকা দেখিয়ে বিষয়টি অবগত করান।  এই তালিকায় ভারতের নাম রয়েছে। সৈয়দ আকবরউদ্দিন বলেন এখন পর্যন্ত (১১ অক্টোবর) ১৯৩ টি দেশের মধ্যে ৩৫ টি দেশ তাদের বকেয়া মিটিয়ে দিয়েছে।
সৈয়দ আকবরউদ্দিন যে তালিকা প্রকাশ করেছেন সেই অনুযায়ী, ভারতের পাশাপাশি ভুটান, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পোল্যান্ড এবং ইতালি রয়েছে। তবে এই তালিকায় পাকিস্তান ও চীনের নাম উল্লেখ নেই। পাকিস্তান দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই বার বার এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান খান বিলাসবহুল গাড়ি থেকে মহিষ পর্যন্ত  নীলাম করেছেন, যাতে পাকিস্তানের অর্থনীতি ঠিক রাখা যায় !
প্রধানমন্ত্রী ইমরান খানের দফতরের ১০২ টি বিলাসবহুল গাড়ির মধ্যে ৭০ টি গাড়ি নিলাম হয়েছে। একই সময়ে ইমরান খান অর্থ সাশ্রয়ের জন্য কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন। ইমরান খান টাকা বাঁচানোর জন্য একটি হোটেলও নেননি, মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের সরকারী বাসভবনে অবস্থান করেছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি সতর্ক করেছিলেন যে এই বিশ্ব সংস্থাটি ২৩০ মিলিয়ন ডলার ঘাটতিতে চলছে এবং এ মাসের শেষের দিকে এর অর্থ শেষ হয়ে যেতে পারে।
বার্তা সংস্থা এএফপি সেক্রেটারি-জেনারেল গুট্রেসের লিখিত চিঠির সূত্র দিয়ে জাতিসংঘের সেইসব ৩৭০০০ কর্মচারীর নাম জানিয়েছে যাদের বেতন ও ভাতা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া জরুরি। তাই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া বিশ্বের দেশেগুলির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। ভারত তার নিজের দায়িত্ব পালন করেছে। যে দেশ গুলি এখনও নিজেদের লোন মেটায়নি তাদের নাম সংযুক্ত রাষ্ট্র প্রকাশ করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.