হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে স্বচ্ছতা সহ পরিত্যক্ত প্লাষ্টিক সাফাই অভিযান
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : ভারতীয় রেডক্রস হাইলাকান্দি সমিতির উদ্যোগে হাইলাকান্দি রেলওয়ে স্টেশন চত্বর সহ রেলওয়ে লাইনে সাফাই অভিযান চলে রবিবার সকাল আট ঘটিকা থেকে। পরিত্যক্ত প্লাষ্টিক পযর্ন্ত বিশেষ ভাবে সাফাই এর গুরুত্ব দিয়ে তুলে নিতে দেখা গিয়েছে। এই স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে ছিলেন, রেডক্রস সমিতি হাইলাকান্দির চেয়ারম্যান ক্ষিতিশ চন্দ্র পাল, সম্পাদক প্রেমাংশু শেখর পাল ও সদস্যদের মধ্যে সুশীল পাল, নারায়ণ দাস, হীরেন্দ্র চন্দ্র পাল, শৈবাল সেনগুপ্ত,রঞ্জিত ঘোষ, চয়ণ নাথ প্রমুখ। এ ধরনের উদ্যোগীদের সেবামূলক কর্মসূচি হাতে নেওয়ার মানসিকতা জন্য উপস্থিত রেলওয়ে স্টেশনের সকল প্রত্যক্ষদশীরা সাধুবাদ জানান।









কোন মন্তব্য নেই