Header Ads

ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে পরিস্কার হয়ে যাবে গঙ্গা, এসটিপি-এর মাধ্যমে করা হচ্ছে ট্রিটমেন্ট

বিশ্বদেব চট্টোপাধ্যায় : গঙ্গার উৎপত্তি স্থল গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ২০২০ এর ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিস্কার হয়ে যাবে। নমামি গঙ্গে পরিকল্পনার দ্বায়িত্বে থাকা রাজ্যের আধিকারিক বলেছেন, খুব শীঘ্রই গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা পরিস্কার হয়ে যাবে। নমামি গঙ্গে যোজনা অনুযায়ী, রাজ্যে ২০০০ কোটি টাকার প্রকল্প চলছে, যার মাধ্যমে গোমুখ থেকে হৃষিকেশ পর্যন্ত ১৩৫টি অপরিস্কার নালা চিহ্নিত করা হয়েছে, যেগুলো গঙ্গায় গিয়ে মেশে। এর মধ্যে ১১০টি নালা এসটিপি'র সাথে জুড়ে দেওয়া হয়েছে।
এসটিপি'র মাধ্যমে অপরিস্কার নালার জল ট্রিটমেন্ট করা হয়। অপরিস্কার নালার জল এবার থেকে এসটিপি দিয়ে পরিস্কার করা হবে। এখনো পর্যন্ত নমামি গঙ্গের আধিকারিকরা দাবি করেছেন যে, ১৩১ এমএলডির জল পরিস্কার করে গঙ্গায় ছাড়া হচ্ছে। হরিদ্বারে ২২টি এমন নালা আছে, যেগুলো গঙ্গায় মেশে, সেগুলোকেও চিহ্নিত করা হয়েছে, এবার সেগুলোকেও এসটিপি'র সাথে যুক্ত করা হবে।
আধিকারিকরা জানান যে, ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে সমস্ত অপরিস্কার জলের নালা এসটিপি-র সাথে যুক্ত করা হবে। এর ফলে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা পরিস্কার হয়ে যাবে। গঙ্গা যাতে অবিরল ভাবে বয়ে যায়, এরজন্য নমামি গঙ্গে যোজনার মাধ্যমে নদীর উপরেও ট্রিটমেন্ট প্লান্ট বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.