অর্থনীতিতে সস্ত্রীক নোবেল পেলেন অভিজিৎ বন্দোপাধ্যায়
ননী গোপাল ঘোষ : ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যেপাধ্যায়। তাঁর সঙ্গে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন আরও দুই অর্থনীতিবিদ। তাঁরা হলেন মাইকেল কার্মার ও অভিজিতের স্ত্রী এসথার ডুফলো।
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক ৫৮ বছরের অভিজিৎ বিনায়ক।
সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন অভিজিৎ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে করেন পিএইচডি। অভিজিতের বাবা দীপক বন্দোপাধ্যায় ও মা নির্মলা বন্দোপাধ্যায় দু'জনেই অর্থনীতির অধ্যাপক। নির্মলা ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স -এর অধ্যাপক । অন্যদিকে দীপক বন্দোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান। অভিজিতের স্ত্রী এসথার ডাফলোর জন্ম প্যারিসে। তিনিও একই প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ওখানে থেকেই গবেষণা করেছেন তিনি। অর্থাৎ সস্ত্রীক নোবেল পেলেন অভিজিৎ।
মাইকেল কার্মারের বয়স ৫৫। তিনিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে হার্ভার্ডেই অধ্যাপনা করছেন।









কোন মন্তব্য নেই