যোরহাটে ডাক্তার পিটিয়ে মারার ঘটনায় আটক ২১ শ্রমিক
![]() |
| ছবি- সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : অসমের যোরহাটে হাসপাতালে কর্তব্যে অবহেলার অভিযোগে ৭৩ বছরের ডাক্তার দেবেন দত্তকে পিটিয়ে মারার অভিযোগে ২১ শ্রমিককে আটক করল পুলিশ। এই ঘটনায় প্রায় ২৫০ শ্রমিক জড়িত বলে দাবি পুলিশের। বাকিদের শনাক্ত করার কাজ চলছে।
মঙ্গলবার যোরহাটে বনধের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সবধরণের জরুরি পরিষেবা বন্ধের ডাকও দিয়েছে তাঁরা।
শনিবার দুপুরে টিওক চা বাগানের শ্রমিকরা অসুস্থ সোমার মাঝিকে হাসপাতালে নিয়ে এলে সে সময় হাসপাতালে ছিলেন না ডাক্তার দেবেন দত্ত। কর্তব্যরত নার্স সোমরা মাঝিকে স্যালাইন দিলেও বাঁচানো যায়নি সোমরা মাঝিকে। এতেই ক্ষেপে যায় শ্রমিকরা। পরে বেলা সাড়ে তিনটে নাগাদ ডাক্তার দেবেন দত্ত হাসপাতালে এলে তাঁর ওপর চড়াও হয় ক্ষিপ্ত শ্রমিকরা। মারধরের জেরে মৃত্যু হয় ডাক্তারের।









কোন মন্তব্য নেই