বিহাড়া সৎসঙ্গ বিহারে ঠাকুরের জন্ম উৎসব পালিত়
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ মহা ধূমধামের সাথে সমস্থ দিন ব্যাপি বিহাড়া সৎসঙ্গ বিহারে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্ম উৎসব পালিত হয় সোমবার। ঐদিন ভোর ৪টায় ঠাকুরের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য প্রভাত ফেরী আয়োজিত হয়। দিনভর অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান উৎসব পরিচালন কমিটির সভাপতি রামেন্দ্র ধর, সম্পাদক বিপ্লব কর চৌধুরী, নন্দ কুমার সিংহ,রণজিৎ দাস,বিশাল সরকার, রবীন্দ্র নারায়ন আচার্য,কামনা আচার্য রাহুল শুক্লবৈদ্য, নিধু চন্দ,রমাকান্ত দাস, ঝর্ণা দাস প্রমূখ।









কোন মন্তব্য নেই