Header Ads

দুর্গা প্রতিমা সজ্জায় জননেত্রী মমতা ! মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের আগে বিরল দৃশ্য বিমানবন্দরে

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বিমানবন্দরে এ যেন এক বিরল দৃশ্য ! রাজনীতির চেনা গণ্ডির বাইরে তাঁকে অবশ্য বিভিন্ন সময়ে 'অন্য' ভূমিকায় দেখা গিয়েছে, তবে 'মুখ্যমন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অনেককেই চমকে দিয়ে কলকাতা বিমানবন্দরে মেতে উঠেছিলেন দূর্গা মূর্তির সজ্জায়। যে বিরল দৃশ্য দেখে অনেকেই তাজ্জব হয়ে যান !
এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাতের জন্য কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-মমতা হাই ভোল্টেজ বৈঠকের আগে অবশ্য এদিন বিমান বন্দরে রীতিমতো ফুরফুরে মেজাজে ছিলেন তৃণমূল নেত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামতা সাফ জানান, কেবলমাত্র রাজ্যের 'মুখ্যমন্ত্রী' হিসাবে, কিছু দাবি দাওয়া জানাতে তিনি 'প্রধানমন্ত্রী ' মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
এদিকে, কলকাতা বিমানবন্দরে পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেককে চমকে দিয়ে নিজে এক দুর্গা প্রতিমার সাজ সজ্জায় হাত লাগান। মূলত, তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির কালীপুজোয় পুজোর কাজ কর্মে মুখ্যমন্ত্রীকে এমনভাবে হাত লাগাতে দেখা যায়!। সেই স্মৃতিই খানিকটা আজ উস্কে দিয়েছেন মমতা।
প্রসঙ্গত, বুধবার বিকেল ৪ টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রাজনীতিতে দুই ভিন্ন গণ্ডিতে থাকা নেতী-নেত্রীর এই সাক্ষাৎকে পাখির চোখ করে রেখেছে 'জাতীয় সংবাদমাদধ্যম'। লোকসভা নির্বাচনের আগে ও তার পরেও মমতার কট্টর মোদী -বিরোধিতা এই সাক্ষাতের প্রেক্ষিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। অন্যদিকে, বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত ছাপিয়ে এক মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.