বিহাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কার্যসূচী পালন
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ দেশের প্রধান মন্ত্রীর আহ্বানে 'স্বচ্ছতা' সম্পূর্ণ দেশে দিন দিন এক গণ আন্দোলনের রূপ নিতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের অন্যান্য প্রান্তের সাথে গ্রাম বিহাড়াতেও স্বচ্ছতাকে গণ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা অব্যাহত।শিক্ষাবিভাগের নির্দেশে বিহাড়া যুধিষ্টির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে সচ্ছতার ভাব গড়ে তুলতে 'স্বচ্ছতা পখওয়ারা' শীর্ষক এক কার্যসূচী হাতে নেওয়া হয়। এতে পনের দিন ধরে চলে সচ্চতার উপর বিভিন্ন কার্যক্রম। বিদ্যালয়ে প্রতিদিনের পঠন-পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিত্যকর্তব্য হিসেবে স্বচ্ছতার অনুশীলনের লক্ষে আয়োজিত এই অনুষ্টানের প্রথম দিনে ছিল ছাত্রছাত্রীদের স্বচ্ছতা বিষয়ক বক্তৃতা ও শপথ গ্রহণ। ঘরোয়া পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সচ্ছতার গুরুত্ব বিশ্লেষণ করেন।
পরবর্তী দিনগুলিতে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও সাফাই অভিযান,মিছিল, গান্ধিজীর উদ্দেশ্যে পত্রলিখন, সচ্ছতা বিষয়ক প্রদর্শনি ইত্যাদির মাধ্যমে পক্ষকালব্যাপী চলে স্বচ্ছতা সম্পর্কে এই সচেতনতা অভিযান। অনুষ্টানটিতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের শিক্ষক নিরুপম নাথ, অজিতা দেশমুখ্য, পিযুষ দেব, সঞ্চালি বর্মন সহ ছাত্র সংসদের ছাত্ররা।










কোন মন্তব্য নেই