ডিমা হাসাও জেলায় ডিএনএলএ জঙ্গি সংগঠনের আত্মসমর্পন
বিপ্লব দেব হাফলংঃ ডিমাসা ন্যাশনাল আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের এক সদস্য হারাঙ্গাজাও থানায় আত্মসমর্পন করে। ভেঙ্গে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্য বাবু হোজাই মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমারের কাছে আত্মসমর্পন করে। এদিকে আত্মসমর্পন করে ডিএনএলএ জঙ্গি সংগঠনের সদস্য বাবু হোজাই সাময়িক প্রসঙ্গকে জানায় ডিএনএলএ জঙ্গি সংগঠনে এখনও ১০০ জন জঙ্গি রয়েছে এরমধ্যে ডিমা হাসাও জেলার বাইরের যুবকরা বেশী এবং সবই ডিমাসা জনগোষ্ঠীর যুবক বলে জানায় বাবু হোজাই। তাদের মূল দাবি হচ্ছে ডিমাল্যান্ড গঠন। বাবু হোজাই জানায় চাকুরী না পাওয়ায় সে ডিএনএলএ জঙ্গি সংগঠনে যোগ দেয়। ভবিষ্যতে যদি দাবী পূরণ না হয় তাহলে সে আবার জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য হবে। বর্তমানে বাবু হোজাই কাছাড় জেলার বিহারাতে সক্রিয় ছিল এবং বর্তমানে কাছাড় জেলায় ডিএনএলএ জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে বলে জানায় বাবু হোজাই।









কোন মন্তব্য নেই