উন্নাওয়ের নির্যাতিতার সংকট কাটল , আইসিইউ থেকে জেনারেল বেডে সরান হল নির্যাতিতাকে
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 1 সেপ্টেম্বর
গত 28 জুলাই গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন উন্নাওয়ের নির্যাতিতা । দেশ জুড়ে আলোড়ন উঠেছিল এই ঘটনায় । পরে মারাত্মক আহত নির্যাতিতাকে শীর্ষ আদালতের নির্দেশে দিল্লির এইমসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল । এতদিন সেখানে চিকিৎসা চলছিল তাঁর । অবশেষে বিপন্মুক্ত হওয়ায় তাঁকে জেনারেল বেডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এইমসের ডাক্তাররা ।
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল 2017 সালে তিনি নির্যাতিতার ধর্ষণের ঘটনায় জড়িত । এই মামলা চলাকালীন গত 28 জুলাই উন্নাও থেকে রায়বেরেলী যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । মৃত্যু হয়েছিল নির্যাতিতার দুই কাকিমার। তাঁদের মধ্যে একজন ছিলেন ওই ধর্ষণের ঘটনার সাক্ষী। আহত হয়েছিলেন তাঁর আইনজীবীও
ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত নির্যাতিতাকে প্রথমে ভর্তি করা হয়েছিল লখনৌউয়ের হাসপাতালে, পরে শীর্ষ আদালতের নির্দেশে তাঁকে হেলিকপ্টারে উড়িয়ে এনে ভর্তি করা হয় দিল্লির এইমসে।








কোন মন্তব্য নেই