Header Ads

অসমের যোরহাটের চা বাগানে শ্রমিকদের মারে মৃত্যু ডাক্তারের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
অসমের যোরহাটের টিওক চা বাগানে শ্রমিকদের মারে মৃত্যু হল এক ডাক্তারের । এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে । ভিডিওতে দেখা গেছে মার খাচ্ছেন ৭৩ বছর বয়সের ডাক্তার দেবেন দত্ত । শ্রমিকদের অভিযোগ,  দরকারের সময় হাসপাতালে ছিলেন না ডাক্তার ।
 
বরিষ্ঠ পুলিশ অফিসার রোশনি আপারঞ্জি কোরাতি জানিয়েছেন, ডাক্তার দেবেন দত্তের গাফিলতিতেই সোমরা মাঝি নামে এক শ্রমিকের মৃত্যু  হয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩৩ বছরের সোমরা মাঝিকে শনিবার দুপুরে ভর্তি করা হয়েছিল হাসপাতালে । সেই সময় তাঁর অবস্থা গুরুতর ছিল । ফার্মাসিস্ট ছুটিতে ছিলেন । ডাক্তার দেবেন দত্তও হাসপাতালে ছিলেন না । নার্স স্যালাইন দিলেও বাঁচানো যায়নি সোমরা মাঝিকে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.