Header Ads

পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল হল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 1 সেপ্টেম্বর 

হিমাচলপ্রদেশ,  তেলেঙ্গানা,  কেরালা,  মহারাষ্ট্র ও রাজস্থানের রাজ্যপাল বদল হল। তামিলনাড়ুর বিজেপি সভাপতি ডাঃ তামিলিসাই সৌন্দরারাজন হলেন তেলেঙ্গানার রাজ্যপাল । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বঙ্গারু দত্তাত্রেয় হলেন হিমাচলপ্রদেশের রাজ্যপাল । হিমাচলপ্রদেশের বর্তমান রাজ্যপাল কলরাজ মিশ্র হলেন রাজস্থানের রাজ্যপাল

 রাজীব গান্ধী মন্ত্রীসভার একসময়ের সদস্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মহম্মদ খানকে করা হয়েছে কেরালার  রাজ্যপাল । ভগৎ সিং কেশিয়ারিকে করা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল ।

শাহ বানু মামলায় মতানৈক্যের জেরে রাজীব গান্ধীর মন্ত্রীসভা থেকে বেড়িয়ে এনেছিলেন আরিফ মহম্মদ খান। নরেন্দ্র মোদী সরকারের তিন তালাক বিলের বড় সমর্থক ছিলেন আরিফ মহম্মদ খান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.