মোদীর ফ্যান হয়ে গেলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান, বললেন আজ পুরো বিশ্ব মোদীর জন্য পাগল
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ইমরান খান ক্রিকেট জগৎ থেকে রাজনৈতিক জগতেেএসেছেন। কিন্তু তার সমস্যা যেন বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে নতুন পাকিস্তান গড়ার কথা বলেছিলেন ইমরান খান। কিন্তু এখন বিশ্বব্যাপী যে আর্থিক মন্দা শুরু হয়েছে তার সবথেকে বড়ো শিকার হয়েছে পাকিস্তান। এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি তার প্রাক্তন স্বামী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করেছেন।
রেহাম খানের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যার মধ্যে তিনি বলেছেন, “মানুষ আজ মোদী সরকারকে চায় এবং তারা তাঁর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ ভারতের অর্থনীতি শক্তিশালী হয়েছে।” সৌদি-আরব সেখানে বিনিয়োগ করেছে। যুক্তরাজ্য ভারতের সাথে রয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের প্রতি আগ্রহী। মোদী যেখানে যান, জনগণ তাঁকে বিপুলভাবে স্বাগত জানায়। মোদী হিন্দুস্তানকে বিশ্বের সামনে বিশেষভাবে তুলে ধরেছেন।
ইমরান খান ও পাকিস্তানকে আক্রমণ করে রেহাম বললেন, “সংযুক্ত আরব আমিরাতে মোদী মেডেল পাওয়ায় ইমরান সমস্যায় পড়েছেন।” রেহাম ইমরানকে উদ্দেশ্য করে বলেন-- আপনি ভিক্ষা করছেন, আপনি যদি তদের পা ধরেন তবে কীভাবে আপনাকে শ্রদ্ধা করবে অন্যরা !’
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে পাকিস্তান ক্ষুব্ধ হয়েছে। ইমরান খান ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষাক্ত বাক্যবাণ ছুঁড়ছেন এবং কাশ্মীরে সহিংসতা তৈরি করার চেষ্টা করছেন, যদিও ভারতীয় সুরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি সে সবই ব্যর্থ করে দিচ্ছে।









কোন মন্তব্য নেই