পাকিস্তানের নিশানায় কাশ্মীর, 'আইবি', 'র' ও অজিত ডোভালের সঙ্গ বৈঠকে অমিত শাহের
নয়া ঠাহর প্রতিবেদন : জম্মু কাশ্মীরে বড় ধরনের নাশকতা ঘটানোর লক্ষ্যে পাকিস্তান জঙ্গিদের অনুপ্রবেশ ঘটাতে চাইছে কাশ্মীর উপত্যকায়। এই বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েছে নয়াদিল্লি। আশঙ্কা পুলওয়ামার মতো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। এই পরিস্থিতির জেরে জোরদার তল্লাশি অভিযানের পাশাপাশি কৌশল-বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে।
কাশ্মীরের সার্বিক অবস্থা নিয়ে রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আই বি প্রধান অরবিন্দ কুমার, 'র'-এর সামন্ত গোয়েল ও স্বরাষ্ট্র সচিব রাজীব গোডা সহ অন্যান্য উচ্চপর্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠকে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চিরুনি তল্লাশির জেরে খতম হয়েছে ৭ জঙ্গি। পাকিস্তানের নৃশংস বর্ডার অ্যাকশন টিমের পাঁচ সদস্যও খতম হয়েছে বলে সেনা সূত্রের দাবি। যেভাবে প্রস্তুতি শুরু হয়েছে তাতে কূটনৈতিক মহলের ধারণা, কোন বড় ধরনের অপারেশন শুরু হতে পারে কাশ্মীরে। এই মত আরও পোক্ত হয়েছে, সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকায়। ওই মহলের মতে শুধুমাত্র জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে কাশ্মীরে এত বিশাল পরিমাণের সেনা মোতায়েনের নজির বিশেষ নেই। আগামী দুই-একদিনেই নয়াদিল্লির গোটা কৌশল স্পষ্ট হয়ে যাবে বলেও মত কূটনৈতিক মহলের।
জন্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার ইরফান পাঠানো সহ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমস্ত সাপোর্টিভ স্টাফ ও শতাধিক ক্রিকেটারকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।









কোন মন্তব্য নেই