Header Ads

যুক্তরাষ্ট্ৰের টেক্সাসে গুলিবৃষ্টি, নিহত ২০, আহত ২৬

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আমেরিকা যুক্তরাষ্ট্ৰের টেক্সাসে ওয়ালমাৰ্টের একটি ষ্টোরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ২০। ঘটনায় ২৬  জন আহত হয়েছেন বলে জানিয়েছেন, এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন। তাদের স্থানীয় হাসপাতালে ভৰ্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ যুক্তরাষ্ট্ৰের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমাৰ্টের একটি দোকানে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় প্যাটট্ৰিক ক্ৰুসিয়াস (২১) নামে একজনকে আটক করেছে টেক্সাস পুলিশ। কে বা কার এই ঘটনার সঙ্গে জড়িত তদন্তে নেমেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.