এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ, তালিকা ছুট ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্ৰকাশ পেল জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। ৩১ আগস্ট অৰ্থাৎ শনিবার সকাল ১০ টায় এনআরসির ওয়েবসাইটে প্ৰকাশিত হল চূড়ান্ত তালিকা। এই তালিকায় অন্তৰ্ভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ মানুষ। বাদ পড়েছেন ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন।
অনলাইনে এআরএন নম্বর দিয়ে নিজেদের নাম দেখতে পারবেন সকলেই। যাঁদের
ইন্টারনেট সংযোগ নেই তাঁরা সরকারী সেবা কেন্দ্ৰগুলিতে নিজেদের স্টাটাস আপডেট দেখতে পারবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। যাদের নাম তালিকায় আসেনি তাদের ঘাবড়াবার কোনও কারণ নেই বলে গতকালই আশ্বস্ত করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। ফরেনাৰ্স ট্ৰাইব্যুনাল থেকে সাৰ্টিফায়েড কপি সংগ্ৰহ করে নথিপত্ৰ সমেত ফের আবেদন করতে হবেষ তার জন্য ১২০ দিন সময় দেওয়া হবে। সরকারের তরফেও একাজে সাহায্য করা হবে বলে রাজ্যের মানুষকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্ৰী।
মোট ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ মানুষের আবেদন জমা পড়েছিল।
২০১৩ সালে অসমে এনআরসি উন্নিতকরণ প্ৰক্ৰিয়ার কাছ শুরু হয়। তখন থেকে শীৰ্ষ আদালতের তত্ত্বাবধানে গোটা প্ৰক্ৰিয়াটি সম্পন্ন করা হয়। এই তালিকা অসম চুক্তির ভিত্তিতে ১৯৭১ সালের ২৪ মাৰ্চের মাঝরাত সময়সীমাকে ধরে প্ৰস্তুত করা হয়েছে। অৰ্থাৎ যারা দেশভাগ ও বিভিন্ন পরিস্থিতির বলি হয়ে ১৯৭১ সালের ২৪ মাৰ্চের আগে ভারতে এসেছে তাদের নাম এনআরসি তালিকায় থাকবে। আর যারা ২৪ মাৰ্চের পরে এসেছে তারা তালিকা ছুট হবে।
২০১৫ সালে মে মাসের শেষের দিকে এনআরসি-র আবেদন পত্ৰ গ্ৰহণ করার প্ৰক্ৰিয়া শুরু হয়। আবেদন পত্ৰ জমা দেওয়ার সময়সীমা ছিল একই বছরের ৩১ আগস্ট পৰ্যন্ত। এনআরসি- র এই গোটা প্ৰক্ৰিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার ৫২ হাজার অফিসার কৰ্মীকে নিয়োগ করেছিল। এনআরসি-প্ৰক্ৰিয়া স্বচ্ছতা এবং নিখুঁদভাবে সম্পন্ন করা হয়েছে দাবি রাজ্য সরকারের।









কোন মন্তব্য নেই