Header Ads

অসমে চায়ের ইতিহাসে সৰ্বোচ্চ রেকৰ্ড ভাঙল ‘মাইজান গোল্ডেন টিপস চা’, এক কেজি চা পাতা বিক্ৰি হয় ৭০ হাজার ৫০১ টাকায়

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে গত বুধবার এক কেজি চা পাতা বিক্ৰি হয় ৭০ হাজার ৫০১ টাকায়। যা এযাবৎকালে সৰ্বোচ্চ মূল্যে বিক্ৰি হয়েছে। তার আগে গত মঙ্গলবার গুয়াহাটির চা নিলাম কেন্দ্ৰে এক কেজি মনোহারী স্পেশালিটি চা বিক্ৰি হয় ৫০ হাজার টাকায়। বুধবার সেই রেকৰ্ড ভেঙে দিল ‘মাইজান গোল্ডেন টিপস চা’।



                                                                 ছবি, সৌঃ আন্তর্জাল

মাইজান গোল্ডেন টিপস চায়ের রং কাঁচা সোনার মতো। এই চা সম্পূৰ্ণভাবে হাতে তৈরি হয়। কোনও মেশিনের ব্যবহার হয় না। শিবসাগর ও ডিব্ৰুগড় জেলায় দুৰ্লভ এই চায়ের বাগান রয়েছে। এবার মাইজান গোল্ডেন টিপস চা উৎপাদিত হয়েছে মাত্ৰ ২ কেজি। আর তা এক বেলজিয়ামের ক্ৰেতার জন্য কিনে নিয়েছে গুয়াহাটির মুন্দ্ৰা টি কোম্পানি। দুৰ্লভ এই চায়ের কিছুটা অংশ গুয়াহাটির অনলাইন টি স্টোরগুলির জন্যও রাখা হয়েছে।

গত বছর ভারতে ১৩২৫.১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছিল। তার মধ্যে অৰ্ধেকেরও বেশি চা (৬৩০ মিলিয়ন কেজি) শুধু অসমে উৎপাদন হয়েছে। দেশের মোট চা উৎপাদনের প্ৰায় ২৫৬.৬ কেজি রপ্তানি করা হয়েছিল। সিটিসি-র আভ্যন্তরীণ নিলামে প্ৰতি কেজি চায়ের দাম গড়ে ১৩২.৭ টাকায় স্থির রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.