মন্ত্রী অতুল বরাকে স্মারক পত্র প্রদান ভূমিহীন সাংবাদিক যৌথ মঞ্চের
নয়া ঠাহর প্রতিবেদন। গুয়াহাটিতে কর্মরত ভূমিহীন সাংবাদিকের জন্য অসম রাজ্যিক গৃহনির্মাণ পরিষদের ৪০% শতাংশ সংরক্ষণ ও আবণ্টনের দাবিতে ভূমিহীন সাংবাদিক যৌথ মঞ্চের তরফ থেকে মন্ত্রী অতুল বরাকে এক স্মারক পত্র প্রদান করা হয়। মঞ্চের হয়ে নয়া ঠাহর ওয়েব পোর্টালের সম্পাদক অমল গুপ্ত,চন্দ্র কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায় জনতা ভবনে উপস্থিত হয়ে মন্ত্রী অতুল বরাকে স্মারক পত্র প্রদান করে এবং শীঘ্রই ভূমিহীন সাংবাদিকের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানায়।









কোন মন্তব্য নেই