Header Ads

বালুচিস্তান বিস্ফোরণে মৃত ৫

ইসলামাবাদ : প্রবল বিস্ফোরণে আঁতকে উঠল পাকিস্তানের বালুচিস্তানের প্রধান শহর কোয়েটা। স্থানীয় থানার সামনে গভীর রাতের ঘটা এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ২৭ জনের মতো আহত হয়েছেন। 
কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিনা জানান, শহরের ব্যস্ত বিপণীবিতান এলাকার থানার সমানে পার্ক করা একটি মোটরসাইকেলে রাখা ছিল বোমাটি। তিনি জানিয়েছেন, এই ঘটনায় দুই পুলিশকর্মী সহ পাঁচ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন মহিলা ও একটি শিশু রয়েছে। 
উল্লেখ্য, গত সপ্তাহেও কোয়েটায় বিস্ফোরণ হয়। ঠিক একইভাবে একটি দোকানের সামনে মোটরসাইকেলে রাখা ছিল বোমাটি। ওই বিস্ফোরণে দুই জন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.