জোম্যাটো বিতর্ক : পন্ডিত অমিত শুক্লার উপর কড়া নজর মধ্যপ্রদেশ পুলিশের
নয়া ঠাহর প্রতিবেদন : জোম্যাটোর ডেলিভারি বয় হিন্দু না হওয়ায় খাবার নিতে অস্বীকার করেছিলেন মধ্যপ্রদেশের জব্বলপুরের পন্ডিত অমিত শুক্লা । তিনি বলেছিলেন, শ্রাবণ মাসের উপোস চলছে বলে তিনি অহিন্দু ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নেননি। খাবারের দাম ফিরিয়ে না দিলেও তাঁর কোন অসুবিধা নেই। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে তিনি এই মন্তব্য প্রকাশ করার পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কিন্তু, নট নড়ন-চড়ন অমিত। তিনি তাঁর যুক্তিতে অটল।
জোম্যাটো অবশ্য কোন অভিযোগ দায়ের করেনি পুলিশের কাছে। শুধু খাবারের কোন ধর্ম থাকে না বলে জানিয়ে দিয়েছিল জোম্যাটো।
এই ঘটনার জেরে মধ্যপ্রদেশ পুলিশ অবশ্য চুপ থাকেনি। পুলিশ স্বতপ্রণোদিত হয়ে আইনি নোটিশ পাঠায় অমিত শুক্লাকে। আইনি নোটিশ পেয়ে অমিত শুক্লার বক্তব্য, তিনি কোন অপরাধ করেননি, তাই এসবে তাঁর কিছু যায় আসে না।জব্বলপুরের পুলিশ সুপার অমিত সিং অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে আগামী ৬ মাস কড়া নজর রাখা হবে পন্ডিত অমিত শুক্লার উপর । ফের যদি এধরণের আচরণ করেন, যা সংবিধানকে ধাক্কা দিচ্ছে, তবে তাঁকে সোজা জেলে পোরা হবে।









কোন মন্তব্য নেই