ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মৃত, দাবি মার্কিন আধিকারিকদের
ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ তিন মার্কিন আধিকারিক, ওসামা বিন লাদেনের ছেলে ' সন্ত্রাসের যুবরাজ ' বলে কথিত ' হামজা বিন লাদেন মৃত বলে দাবি করলেন । এনবিসি নিউজের প্রকাশিত এক খবর থেকে জানা গেছে একথা । হামজার মাথার দাম ১০ লক্ষ ডলার ধার্য করেছিল আমেরিকা ।
তবে তিন মার্কিন আধিকারিক, কোথায় হামজার মৃত্যু হয়েছে ও তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন হাত আছে কিনা তা স্পষ্ট করেননি ।
হামজার সর্বশেষ ভিডিও বার্তা আল কায়েদা জারি করেছিল ২০১৮ সালে । ভিডিওতে হামজাকে দেখা গিয়েছিল সৌদি আরবকে হুমকি দিতে ও সৌদি উপকূলের মানুষজনকে বিদ্রোহ করার ডাক দিতে ।
আন্তর্জাতিক মহলের মতে , আল কায়েদাতে বড়সড় পদেই ছিল হামজা ।
২০১১ সালে আমেরিকার নেভি ' সিল ' হামলা চালিয়ে মেরেছিল ওসামা ও তার এক পুত্র খালিদকে । তখনও হামজা নিখোঁজ ছিল । হামজার বড় ভাই শাদ আমেরিকার ড্রোন হামলায় ২০০৯ সালে নিহত হওয়ার পর ওসামা তার উত্তরসূরি হিসাবে হামজাকেই গড়ে তুলছিল ।
আল কায়েদাতে হামজার প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকায় আমেরিকা তাকে ২০১৭ সালে ' Specially designated Global terrorist ' তালিকাভূক্ত করেছিল ।
ওসামা বিন লাদেনের তৃতীয় স্ত্রী সৌদি আরবের খাইরিয়া সাবারের সন্তান হামজা ।
বুধবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে, হামজা বিন লাদেনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে, তিনি প্রশ্নের উত্তর এঁড়িয়ে যান এবং এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি ।
একাধিক ভিডিওতে ওসামার সঙ্গে ২৯ বছরের হামজাকে দেখা গিয়েছিল । গত বছর শোনা গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় অভিযুক্ত মহম্মদ অট্টার মেয়েকে বিয়ে করেছে হামজা ।

কোন মন্তব্য নেই