Header Ads

চিনের রেস্তরাঁয় লেখা যাবে না 'হালাল' শব্দটি

নয়া ঠাহর প্রতিবেদন : চিনের রাজধানী বেজিংয়ের কোন খাবারের দোকানে 'হালাল' ও আরবি হরফ লেখা চলবে না। ইসলাম সম্পর্কিত সব ধরনের আরবি হরফও মুছে ফেলার নির্দেশ দিয়েছে চিনা সরকার।
বেজিংয়ে 'হালাল ' শব্দ লিখে খাবার বিক্রি করা ১১-টি রেস্তরাঁয় এই নির্দেশ জানিয়ে দিয়েছে চিন সরকার। হালাল খাবার বিক্রি করা রেস্তরাঁগুলিতে আরবি হরফে 'হালাল' লেখা মুছে দিচ্ছে বহু রেস্তারাঁ কর্তৃপক্ষ। এমনকী, ইসলাম সম্পর্কিয় কোন প্রতীকও ব্যবহার করা যাবে না রেস্তারাঁয় বলে জানিয়ে দিয়েছেন সরকার ।
গোটা চিনে থাকা বহু মসজিদের গম্বুজ সরিয়ে ফেলছে স্থানীয় কর্তৃপক্ষ। এর পরিবর্তে চিনা প্যাগোডা রীতির স্থাপত্যের উপর জোর দেওয়া হচ্ছে ।
চিনে প্রায় দুই কোটি মুসলিমের বাস। দেশে বিদেশি সংস্কৃতির প্রভাব কমাতেই এইসব পদক্ষেপ নিচ্ছে চিন সরকার বলে জানা গেছে। আরবির বদলে মান্দরিনে লেখায় উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে করে চিনা সংস্কৃতিকে উৎসাহিত করা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.