ছাড়া পেলেন না চিদম্বরম, আইএনএক্স মিডিয়া দুৰ্নীতি মামলায় সোমবার পৰ্যন্ত সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল কেন্দ্ৰীয় প্ৰাক্তন অৰ্থমন্ত্ৰীর
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ছাড়া পেলেন না চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুৰ্নীতি মামলায় সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল চিদম্বরমের। আগামী সোমবার পৰ্য্ন্ত তাঁকে থাকতে হবে কেন্দ্ৰীয় গোয়েন্দাদের হেফাজতেই। শুক্ৰবার শীৰ্ষ আদালতে নিজেই সওয়াল করেন তিনি।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
এরআগে গত সোমবার চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ চারদিন বাড়িয়েছিল আদালত। শুক্ৰবারই তাঁর হেফাজতের মেয়াদ শেষ হয়। তাই এদিন সকালেই আরও ৫ দিনের হেফাজতের আৰ্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে ৫ দিনের বদলে ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন বিশেষ বিচারক অজয়কুমার কুহার।
গত ২১ আগস্ট গ্ৰেফতার হন প্ৰাক্তন অৰ্থমন্ত্ৰী পি চিদম্বরম। তাঁর ওপর আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগ রয়েছে। গত ৮ দিন ধরে দফায় দফায় কেন্দ্ৰীয় গোয়েন্দারের জেরার সম্মুখিন হচ্ছেন চিদম্বরম। বেশ কিছু নথিপত্ৰ সম্পৰ্কে আরও কিছু প্ৰশ্ন করা বাকি রয়েছে বলে আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (এএসজি) কে এম নটরাজ।
সিবিআইয়ের কথায়, চিদম্বরমকে প্ৰত্যেকদিন ৮ থেকে ১০ ঘন্টা জেরা করা হলেও তাঁর কাছ থেকে সোজাসুজি জবাব পাওয়া যাচ্ছে না। এএসজি আদালতকে জানিয়েছেন- চিদম্বরমকে সোমবার অবধি হেফাজতে নেওয়া হলে তাতে তাঁর অপত্তি নেই বলে জানিয়েছেন চিদম্বরম।









কোন মন্তব্য নেই