Header Ads

মাইবাং মহকুমা থেকে ধৃত ডিএনএলএ জঙ্গি সংগঠনের এক সদস্য

                              
 বিপ্লব দেব, হাফলংঃ নতুনভাবে আত্মপ্রকাশ করা ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে ডিমা হাসাও পুলিশ একের পর এক জঙ্গি সংগঠনটির লিঙ্কম্যান ও সদস্য পুলিশের জালে আটকা পড়ছে। 


বৃহস্পতিবার রাতে মহকুমা সদর মাইবাং থেকে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির আরোও এক সদস্যকে পুলিশ গ্রেফতার করে। মাইবাং পুলিশ এদিন মাইবাঙে এক অভিযান চালিয়ে লোডিনন হোজাই ওরফে রেম্ব নামের ডিএনএলএ জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত জঙ্গি সদস্যের কাছ থেকে পুলিশ কোনও অস্ত্রশস্ত্র উদ্ধার করতে না পারলে ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে। মাইবাং পুলিশ এই মোবাইল ফোনটি ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে অর্থ দাবি করার জন্য ব্যবহার করত। ধৃত লিডোনন হোজাই ভেঙ্গে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্য ছিল বলে মাইবাং পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ডিএনএলএ জঙ্গি সংগঠনের সদস্য লিডোনন হোজাইর বিরুদ্ধে মাইবাং থানায় আইপিসি ৩৪৮ ধারায় এক মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.