বরাকে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনের হুমকি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীদের
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ চাকরি স্থায়ীকরনের দাবিতে আমরণ অনশনের হুমকি দিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীরা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বরাক উপত্যকায় তিন হাজারের বেশি অস্থায়ী কর্মী ’ রয়েছেন যাদের নিয়োগ দেওয়া হয় দৈনিক মজুরির ভিত্তিতে।
কয়েক বছর ধরে চাকরি করলে ওই পদে স্থায়ী নিয়োগের কথা নিয়োগ বিধিতে থাকলেও তাদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে দীর্ঘদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরে চাকরি করেও চাকরি স্থায়ী না হওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। শনিবার দুপুরে বদরপুরের এক বিবাহ ভবনে বঞ্চিত কর্মীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে অসম তথা বরাক উপত্যকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী শ্রমিক কর্মচারীদের জলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এক বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের কর্মকর্তারা। তারা আগামী ২৬-০৭-১৯ ইং তারিখে গৌহাটির হেংরাবাড়ী স্থিত পিএইচই চিফ ইনজিনিয়ার অফিসের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট কার্যসূচী হাতে নিয়েছেন। এতে প্রয়োজন হলে আমরন অনসনেও বসতে পারেন বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এতে রাজ্যের প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন সংস্থার সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী। সেদিনের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না নাথ, শামিম আহমেদ লসকর, মারুফ আহমেদ, বাপন নমঃশূদ্র, মোস্তাক আহমেদ, রেশান উদ্দিন বড়ভূইয়া, কাজী কবীর আহমেদ প্রমুখ।









কোন মন্তব্য নেই