কাছাড় জেলাশাসকের ঝটিকা সফর গড়েরভিতর গ্রাম
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ শুক্রবার কাছাড় জেলার গড়েরভিতর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝটিকা সফরে আসেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরী। তিনি গড়েরভিতর গাঁও পঞ্চায়েতের দীননাথপুর বাগিচা এলাকা পরিদর্শন করেন ও সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিন নির্মীয়মান ঘর সহ কয়েকটি স্কুল পরিদর্শন করেন।
এছাড়াও গাঁও পঞ্চায়েত কার্যালয়, দেশবন্ধুু ক্লাব সহ স্থানীয় আঙ্গনয়াড়ী প্রকল্প ঘুরে দেখেন। গড়েরভিতরের বরিষ্ট বিজেপি নেতা জয়দীপ দেব থেকে জানা যায় কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন ও গাঁও পঞ্চায়েত সভানেত্রী অনামিকা দেব কত্তৃক মডেল ভিলেজের জন্য প্রস্তাবিত দীননাথ পুর বাগিচা এলাকা প্রাথমিক ভাবে দেখতে আসেন জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী। গড়েরভিতরের পিছিয়ে পরা গ্রাম দীননাথপুর বাগিচা মডেল ভিলেজের জন্য চয়নিত হওয়ার কথা শুনে গ্রামবাসীর মধ্যে এক খুসির হাওয়া বইতে দেখা যায় ।









কোন মন্তব্য নেই