হাইলাকান্দির বেহাল সড়কে নিত্য দূর্ভোগ চরমে
নয়াঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: জাতীয় সড়কের পর এবার শহরতলী হাইলাকান্দির বেহাল সড়কে নিত্য দূর্ভোগ চরমে উঠলে ও হেলদোলহীন প্রশাসনের টনক নড়াতে শেষমেষ স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধে সামিল হতে হয়।
বুধবার হাইলাকান্দির বেসরকারি ব্লু-ফ্লাওয়ার ইংরাজী একাডেমীর পড়ুয়ারা নিষ্ক্রিয় প্রশাসন ও পূর্ত দফতরের টালবাহানার বিরুদ্ধে শেষমেষ বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হতে গিয়ে জিলা প্রশাসনের পক্ষ থেকে শোকজ ও স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে এজাহার দাখিল হয় বলে জানান জনসংযোগ বিভাগ। এদিকে হাইলাকান্দি জিলা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় তীব্র ক্ষোভ নিত্য যাত্রী সহ এলাকার সচেতন মহলের।









কোন মন্তব্য নেই