Header Ads

দলিত যুবককে বিয়ে করায় বিধায়ক বাবার চাপের মুখে মেয়ে

নয়া ঠাহর প্রতিবেদন: দীর্ঘদিনের প্রেম সাক্ষী মিশ্রের দাদার বন্ধু অজিতেশ কুমারের সঙ্গে । অজিতেশ দলিত স্রেফ এই অভিযোগে বিয়ে নিয়ে বেঁকে বসে সাক্ষীর পরিজন ও তাঁর বাবা বেরিলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্র । কিন্তু কোন বাধা না মেনেই বিয়ের পিঁড়িতে বসে পড়ে সাক্ষী-অজিতেশ । এরপর থেকেই নবদম্পতিকে পালিয়ে বেড়াতে হচ্ছে জায়গায় জায়গায় । কোথাও থিতু হতে পারছেন না নবদম্পতি। সাক্ষীর অভিযোগ তাঁর বাবার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁদের। তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন অজিতেশকে। স্বামী অজিতেশকে পাশে বসিয়ে বাবার বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও অভিযোগ উগড়ে দিয়েছেন সাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে বিজেপি বিধায়ক বাবা রাজেশ মিশ্রের বক্তব্য, মেয়ে প্রাপ্তবয়স্ক, তাই বিয়েতে বাধা দেননি তিনি। ছেলেটি বয়সে অনেক বড় এবং রোজগারপাতি ও তেমন নয়। তাই বাবা হিসাবে তিনি মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেছিলেন। তিনি চান মেয়ে জামাই তাড়াতাড়ি বাড়ি ফিরুক। বিরোধীরা তাঁর মেয়েকে ভয় দেখিয়ে এই ভিডিও তুলেছে বলে তাঁর অভিযোগ। কে সঠিক তা নিয়ে তদন্ত চলছে বর্তমানে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.