Header Ads

বন্যা দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ২৫ লক্ষ টাকা সাহায্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের

বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষ। রাজ্যে বন্যাক্রান্তদের সাহায্যার্থে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হল মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে। এবার রাজ্যে বন্যায় প্রায় ৩৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। 

 বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয় শিবিরে আশ্ৰয় নিয়েছে বহু মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দল সংগঠন শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে বন্যা দুর্গতদের সাহায্যে আর্থিক সাহায্য দিল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। বুধবার দিসপুরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা চেয়ারপার্সন রানু লাংথাসার নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করে ২৫ লক্ষ টাকার চেক উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.