Header Ads

জাকির নায়েককে দেশ ছাড়ার নির্দেশ মালেশিয়া সরকারের, ভারতে এলেই ঢুকিয়ে দেওয়া হবে জেলে

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ইসলামিক আতঙ্কবাদী জাকির নায়েক ও তার সমর্থকদের জন্য মালয়েশিয়া থেকে খারাপ খবর সামনে আসছে। মালয়েশিয়া জাকির নায়েককে তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার চরম পত্র প্রদান করেছে। ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার পর অন্তিম পত্র দিয়েছে মালেশিয়া। এর আগে সৌদি আরব ও UAE জাকির নায়েককে আশ্রয় দিতে অস্বীকার করেছে।
কয়েকমাস আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাকির নায়েককে নিয়ে বড় বিবৃতি দিয়েছিলেন। মালেশিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন- “জাকির নায়েককে আমরা ভারতের হাতে তুলে দেবে না, জাকির যতদিন ইচ্ছা আমাদের দেশে থাকতে পারে।” এরপর ভারত সরকার মালেশিয়ার উপর চাপ সৃষ্টি করেছিল। ভারত জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দিয়ে চাপ সৃষ্টি করে। মালেশিয়া একটা ইসলামিক দেশ এবং জাকির নায়েককে আশ্রয় দেওয়ার জন্য সবথেকে আগে এগিয়ে এসেছিল। এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আতঙ্কবাদের শরণ দেওয়া দেশ এখন জাকির নায়েককে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।
ভারতের চাপে মালেশিয়া এখন সোজা রাস্তায় চলে এসেছে। তারা এখন জাকির নায়েককে তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাকির কোনোভাবেই আর মালেশিয়াতে থাকতে পারবে না। জাকির নায়েক একজন ইসলামিক ধর্ম গুরু হিসেবে পরিচিত। জাকির মূলত আতঙ্কবাদী মস্তিষ্ক তৈরির কাজ করে। ঢাকা হামলার পর থেকে জাকির নায়েক ভারত থেকে পালিয়ে যায়। ঢাকা হামলার সাথে জাকিরের নাম জড়িয়ে ছিল। সৌদি আরব ইত্যাদি দেশ থেকে ফান্ড নিয়ে ভারত সহ দক্ষিণ এশিয়ায় আতঙ্কবাদ ছড়ানোর জন্য বার বার জাকির নায়েকের নাম ওঠে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.