Header Ads

২০০ টাকার ঋণ শোধ করতে কেনিয়ার সাংসদ ভারতে

রিচার্ডের সঙ্গে কশীনাথ ও তাঁর ছেলে। ছবি- ইন্ডিয়া টুডের।
নয়া ঠাহর প্রতিবেদন: মাত্র ২০০ টাকা ঋণ ছিল কেনিয়ার সাংসদ রিচার্ড টোংগির। তাও আবার বছর ত্রিশেক আগে নেওয়া ধার। একসময় কেনিয়া থেকে দিল্লির আওরঙ্গাবাদের একটি কলেজে ম্যানেজমেন্ট পড়তে এসেছিলেন রিচার্ড । সেসময় আর্থিক অবস্থা ভাল না থাকায় কাছেই থাকা মুদি দোকান মালিক কাশীনাথ গাওলির কাছে ২০০ টাকা ধার করেছিলেন কেনিয়ার সাংসদ। কিন্তু সাংসদ হওয়ার পরও ভোলেননি ধার ও কাশীনাথের কথা। ৩০ বছর সেই টাকা শোধ করতে ভারতে এলেন রিচার্ড। এই ঘটনা স্বপ্নের বাইরে ছিল কাশীনাথের। দিলেন মিটিয়ে কাশীনাথের ধার। কাশীনাথ চেয়েছিলেন সপরিবারে আসা সাংসদকে খাওয়াবেন হোটেলে। কিন্তু রিচার্ড রাজি হননি। তাঁর সটান জবাব তিনি সপরিবারে খাবেন কাশীনাথের বাড়িতেই । দুঃসময়ের সাথীর সাহায্য কখনও ভুলবেন না বলে জানিয়েছেন রিচার্ড টোংগি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.