Header Ads

নিখোঁজ হওয়ার প্ৰায় দুদিন পর অবশেষে নেত্রাবতী নদীর জলে দেহ মিলল ক্যাফে কফি ডে-র কৰ্ণধারের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জলে ডুবেই মৃত্যু হয়েছে কফির বাদশা ভিজি সিদ্ধাৰ্থের। অনেক খোঁজাখুজির পর ম্যাঙ্গালোরের নেত্ৰাবতী নদীতে অবশেষে দেহ মিলল ক্যাফে কফি ডে-র মালিক তথা কৰ্ণাটকের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এসএম কৃষ্ণার জামাই ভিজি সিদ্ধাৰ্থের। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ম্যাঙ্গালোরের পুলিশ জানিয়েছে বুধবার ভোর ৬ টা নাগাদ সিদ্ধাৰ্থের দেহ পাওয়া গেছে। উল্লালের কাছে নেত্ৰাবতী নদীর পাড়ে দেহ দেখতে পান স্থানীয় মৎসজীবীরা। 

ছবি, সৌঃ আন্তর্জাল

সোমবার ভি জি সিদ্ধাৰ্থ একটি টয়োটা ইনোভা গাড়িতে চেপে বেঙ্গালুরু থেকে গিয়েছিলেন ২২০ কিমি দূরে সকলেশপুরে। গাড়ির ড্ৰাইভার ছিলেন বাসবরাজ পাতিল। গত ৩ বছর ধরে সিদ্ধাৰ্থের গাড়ি চালক ছিলেন। ফেরার পথে সিদ্ধাৰ্থ তাঁকে ম্যাঙ্গালুরু দিকে যেতে বলেন। পথে নেত্ৰাবতী নদীর ওপরে ব্ৰিজ পেরোনোর সময় ব্ৰিজের মাঝামাঝি গাড়ি থামিয়ে সিদ্ধাৰ্থ নেমে যান। ড্ৰাইভারকে বলেন ব্ৰিজের শেষে গিয়ে তাঁর জন্য অপেক্ষা করতে। তখন সন্ধ্যে ৭ টা। গাড়িচালক বাসবরাজ গাড়ি নিয়ে ব্ৰিজের শেষে এক ঘন্টা অপেক্ষা করার পর সিদ্ধাৰ্থ ফিরছেন না দেখে তিনি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু শিল্পপতির ফোন সুইচড অফ ছিল। তখন গাড়ি চালক সিদ্ধাৰ্থের ছেলেকে খবর দেন। তারপর থেকে তাঁর খোঁজ খবর শুরু হয়। পুলিশ খবর পায় ব্ৰিজ থেকে কাউকে জলে ঝাঁপ দিতে দেখা গেছে। তারপরই স্থানীয় মৎসজীবীদের সাহায্যে নদীতে তল্লাশি চালিয়ে শেষ পৰ্যন্ত তাঁর দেহ মিলল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.