নাগরিক অধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় অধিবেশন সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। নাগরিক অধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় অধিবেশন সম্পন্ন হয়ে যায় সম্প্রতি গুয়াহাটির এক অভিজাত হোটেলে। এই অধিবেশনে এনআরসির পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা।এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমিটির সভাপতি নৃপেন্দ্র সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে এনআরসি সম্পর্কিত বিভিন্ন বিষয় ও আইনি দিক নিয়ে বক্তব্য রাখেন । সভার প্রারম্ভে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ। প্রধান বক্তার বক্তব্যে এনআরসির সফল আন্দোলনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এদিনের সভায় অসম চুক্তির ৬ নম্বর দফা ,হরিশংকর ব্রহ্মের ভূমি সংস্কার নীতি, সব ধরনের সংরক্ষণের নীতি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় ।সভায় কেন্দ্রীয় সরকার কর্তৃক অসম চুক্তির বাস্তবায়নের জন্য গঠিত কমিটিতে সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার দাবি জানানো হয়। এদিনের সভায় সংগঠনের পুরানো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয় ।নতুন কমিটিতে মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহাকে ও শেখর দে কে সম্পাদক হিসেবে মনোনীত করে ৩১ জন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী সংগঠনের এক বর্ধিত সভা গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। সভায় বর্তমান জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হবে ।সেইসাথে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে ।ওদিকে আমসুর সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে সিআরপিসির কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়ে যায় বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকের এনারসির, ভূমি সংরক্ষণ ,ডিভোটার ও সব ধরনের সংরক্ষণের নীতি নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করা হয় ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।









কোন মন্তব্য নেই