Header Ads

শুক্রবার সন্ধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ইয়েদুরাপ্পা

নয়া ঠাহর প্রতিবেদনঃ কর্ণাটকের কুমারস্বামী সরকার পতনের পর সরকার গড়তে কোন তাড়াহুড়ো না দেখালেও শুক্রবার সকালেই হঠাৎ করে কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান কর্ণাটক বিজেপি  প্রধান বিএস ইয়েদুরাপ্পা । শুক্রবারই সন্ধ্যায় শপথ নেবেন তিনি ।
 ছবিঃ সৌ, আন্তৰ্জাল
৩১ জুলাইয়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পাকে । কুমারস্বামী সরকার পতনের পর কর্ণাটক বিজেপিকে গত দু'দিন সরকার গঠনের জন্য তেমন তাড়াহুড়ো করতে দেখা  যায়নি। বরঞ্চ ধিরে চলো নীতিতে চলতে দেখা গেছে কর্ণাটক বিজেপিকে । সূত্রের খবর দিল্লি থেকে সবুজ সংকেত না মেলার জেরেই এই দেরি । নিজের দলে  সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ইয়েদুরাপ্পা তড়িঘড়ি শুক্রবার সকালে ছুটে যান রাজ্যপালের  কাছে । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কর্ণাটক বিধানসভার অধ্যক্ষের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়েছিল। অধ্যক্ষ বৃহস্পতিবার তিন বিদ্রোহী বিধায়ককে  বহিষ্কার করার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইয়েদুরাপ্পাকে সবুজ সংকেত দেয় সরকার গঠনের জন্য ।


গত বছরই মে মাসে কর্ণাটক বিধানসভা ভোটের পর একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করেছিল বিজেপি । কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি সেসময়ের ইয়েদুরাপ্পা সরকার । মাত্র ৪৮ ঘন্টা পরই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ইয়েদুরাপ্পা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.