Header Ads

ত্ৰিপুরায় সিপিআইএম-বিজেপি সংঘৰ্ষে এখনও অশান্ত ধৰ্মনগর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এখনও উত্তপ্ত হয়ে আছে উত্তর ত্ৰিপুরার ধৰ্মনগরের পশ্চিম চন্দ্ৰপুর এলাকার পরিস্থিতি। রবিবার সিপিআইএম এবং বিজেপির যুব মোৰ্চার কৰ্মীদের মধ্যে সংঘৰ্ষ বাধে। সংঘৰ্ষে সিপিআইএম নেতা অমিতাভ দত্ত, শক্তি ভট্টাচাৰ্য এবং রঞ্জু দে- এর ওপর একাংশ যুবক হামলা চালায়। এখানেই থেমে না থেকে ওই যুবকগুলি সিপিআইএম-এর দলীয় কাৰ্যালয়েও ভাঙচুর করে। সংঘৰ্ষে কমপক্ষে ১৫ টি বাইক এবং একটি গাড়ি আগুনে নষ্ট হয়। 

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি যুব মোৰ্চার কৰ্মীরা ভোটের প্ৰচারে নেমেছিলেন। সংঘৰ্ষে জড়িয়ে থাকার জন্য ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। 
পরিস্থিতি সামলাতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে। নামানো হয়েছে ত্ৰিপুরা স্টেট রাইফেলস এবং সিআরপিএফ বাহিনী।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.