Header Ads

পাকিস্তানে দূর্ঘটনাগ্রস্ত সেনা বিমান, নিহত ১৭, আহত ১২

নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের কাছাকাছি আবাসিক এলাকা মোরা কালুতে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ায় অন্ততপক্ষে ১৭ জন নিহত হন। আহতের সংখ্যা ১২। দুই পাইলট সহ বিমানে থাকা ৫ সেনার মৃত্যু হয়েছে।
দূর্ঘটনার পর সেখানে আগুন লেগে যায়। এলাকাটি আবাসিক হওয়ায় আগুনে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতির বিচার করে রাওয়ালপিন্ডি হাসপাতালে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেনার তরফে  দূর্ঘটনার কারণ সম্বন্ধে বিশেষ কিছু জানানো হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.