Header Ads

আন্দামান দ্বীপপুঞ্জে পালন করা হল আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান




য়া ঠাহর প্রতিবেদন । সুভাষ চন্দ্র বোসের প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করল অল ইন্ডিয়া লীগেল এইড ফোরাম। আন্দামানের দিঘলীপুুরে এই অনুষ্ঠানে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জির, সাাথে আন্দামানের অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের দাবি যে সেলুলার জেলে নেতাজির মূর্তি স্থাপন,ও ২১ অক্টোবর  অর্থাৎ যেদিন আজাদ ফৌজের প্রতিষ্ঠা হয়েছিল এই দিনটাকে সরকারী ভাবে পালন করা । 



উল্লেখ্য যে সেলুলার জেল বা কালাপানি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত একটি কারাগার।১৯০৬  সালে কারাগারটি নির্মাণ করা হয়েছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট  সেনানীদের এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.