Header Ads

ডিমা হাসাও হাসাও জেলার মান্দারডিসায় ৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক

                                                            
 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলায় ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক স্থাপন করা নিয়ে অবশেষে কেন্দ্রীয় ডোনার মন্ত্রালয় অনুমোদন জানাল। কেন্দ্রীয় সরকারের অনুমোদনেই এবার অসমের অন্যতম পাহাড়ি জেলায় গড়ে উঠবে ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে অনেক আগেই পাহাড়ি জেলায় ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। অবশেষে এতে অনুমোদন জানাল কেন্দ্রীয় সরকার। 

এমনিতে ডিমা হাসাও জেলায় যথেষ্ট পরিমানে বাশ উৎপাদন হয় তাই ডিমা হাসাও জেলার মান্দারডিসাতে ৭৫ হেক্টর জমির উপর এই পার্ক স্থাপন করা হবে। শুক্রবার কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের পৌরহিত্যে নতুন দিল্লিতে এক পর্যালোচনা বৈঠকে এই ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হবে এই পার্ক এবং ২০১১ সালের মার্চের মধ্যেই মান্দারডিসায় এই ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নির্মাণের কাজ শেষ করার সময়সীমা ধার্য্য করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রালয়। উল্লেখ্য প্রস্তাবিত এই ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক ডিমা হাসাও জেলায় স্থাপন করা হলে পাহাড়ি জেলার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক দিক দিয়ে গতি আসবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.