লোকসভায় কংগ্রেসের দলনেতার পর আবারও বিশেষ দায়িত্ব অধীরকে!
বিশ্বদেব চেট্টাপাধ্যায়: কসভায় কংগ্রেস দলনেতার দায়িত্ব পেয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেই দায়িত্ব সঠিকভাবে সামলে নজর কেড়েছেন বিরোধীদেরও। কাজে খুশি সনিয়া গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে তাঁকে বসাতে চেয়ে সরকার এবং লোকসভার অধ্যক্ষের কাছে ইউপিএ চেয়ারপার্সন প্রস্তাব পাঠিয়েছেন।
লোকসভা কিংবা বিধানসভায় সাধারণভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ পেয়ে থাকে প্রধান বিরোধী দল। স্বাভাবিকভাবেই লোকসভায় সেই পদের দাবিদার কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাতে অধীর চৌধুরীর নাম ঠিক হয়। এরপরেই পিএসি-র চেয়ারম্যান পদে অধীর চৌধুরীকে বসাতে চেয়ে চিঠি পাঠান সনিয়া গান্ধী।
২০১৪-র লোকসভা নির্বাচনের পর লোকসভায় যেমন কংগ্রেস দলনেতা ছিলেন মল্লিকার্জুন খার্গে, তেমনই তাঁকেই কংগ্রেসের তরফ থেকে পিএসি চেয়ারম্যান করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। এবার পাঠানো হল অধীর চৌধুরীর নাম।
সাধারণত সরকার ও বিরোধীদের সহমতের ভিত্তিতেই এই নাম ঠিক করা হয়। পিএসি চেয়ারম্যান পদের গুরুত্ব রয়েছে। ক্যাগের রিপোর্ট-সহ গুরুত্বপূর্ব রিপোর্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সরকার পক্ষ ছাড়াও বিভিন্ন দল থেকে এই কমিটির সদস্যদের মনোনীত করা হয়।









কোন মন্তব্য নেই