পৌর নিগমের নতুন পদক্ষেপ , এবার থেকে গুয়াহাটি শহর পরিষ্কার করবে ফ্লাইং স্কোয়াডের টীম
দেবযানী পাটিকর,গুয়াহাটি। স্মার্ট সিটি গুয়াহাটি শহরের নালা-নর্দমা ,রাস্তাঘাট ,ও আবর্জনা পরিষ্কার করার উদ্দেশ্যে গঠন করা হলো ছয়টি ফ্লায়িং স্কোয়াডের দল । এই ছয়টা ফ্লাইং স্কোয়াডের দলের একটা দলে থাকবে ছয় জন পৌর নিগমের কর্মচারী। মঙ্গলবার গুয়াহাটি উন্নয়ন দফতরের মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য অনুষ্ঠানিকভাবে এই ফ্লায়িং স্কোয়ার্ড টিমের শুভরাম্ভ করেন। উল্লেখ্য যে বর্তমানে ৭০০জন শ্রমিক গুয়াহাটি মহানগর কে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে রয়েছে। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। সেই জন্য নতুন করে আরো ছয়টা ফ্লাইং স্কোয়াডের টিম গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন যে বিভিন্ন এনজিওর মাধ্যমে নগরে প্রত্যেকদিন সৃষ্টি হওয়া আবর্জনা সংগ্রহের ব্যবস্থা চলছে ।কিন্তু এর মধ্যে কোন -কোন এলাকাতে দু'একদিন আবর্জনা থেকে যায়। এই আবর্জনার জন্য যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। সে জন্য ছয়টা ফ্লাইং স্কোয়াডের টিম তৈরি করা হয়েছে ।লোকেরা একটা নাম্বারে যোগাযোগ করলে তারা আবর্জনার স্থানে গিয়ে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ আবর্জনা পরিষ্কার করবে। তিনি আরো বলেন যে নগরে প্রতিদিন ৫০০ টন আবর্জনার সৃষ্টি হয়। তবে তিনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার কথা বলেন ।অর্থাৎ যেখানে ভিজা ও শুকনা আবর্জনা ফেলা কথা সেখানে ফেলা উচিত না হলে ফাইন দিতে হবে ।এছাড়াও তিনি লোকেদের সচেতন হতে বলেন। তিনি আরো বলেন যে প্রতিদিন যে আবর্জনার সৃষ্টি হয় মহানগরে সেটা দীপর বিলের ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে পড়ে। এই আবর্জনা ফেলার কোন বিকল্প ব্যবস্থা নেই। তবে ডাম্পিং গ্রাউন্ড এর চারিদিকে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে আবর্জনা সমূহ অন্যত্র গিয়ে না পরে।
এ প্রসঙ্গে গুয়াহাটি পৌর নিগমের আয়ুক্ত দেবেশ্বর মালাকার বলেন যে এক একটা ফ্লাইং স্কোয়ার্ড প্রতিদিন একটা অঞ্চলকে পরিদর্শন করবে ও আবর্জনা সমূহও যে সমস্ত নালা-নর্দমা বন্ধ হয়ে আছে সেগুলো পরিষ্কার করবে। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সামনে ডাস্টবিন রাখার কথা বলেন । ডাস্টবিন ব্যবহার না করলে প্রথম অল্প ফাইন দ্বিতীয় বার আরো বেশী ফাইন তৃতীয় বার ট্রেড লাইসেন্স ক্যানসেল করার কথাও তিনি উল্লেখ করেন ।তিনি মহানগর বাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে লোকেদের সজাগ হতে লাগবে আর মহানগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে।
ওদিকের লোকেদের মাঝে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে গুয়াহাটি পৌর নিগমের আয়োজন করবে বিভিন্ন সজাগতা মূলক অভিযানে। আগামী ১৩ জুলাই থেকে প্রত্যেকদিন চারটা করে ওয়ার্ডে চালানো হবে সজাগতা মূলক অভিযান।









কোন মন্তব্য নেই