অসমের বরপেটারোডে ‘রঙ্গালয়ে’র উদ্যোগে আয়োজিত শিশু নাট্য কৰ্মশালায় শিশু শিল্পীদের অভিনয় মন জয় করল দৰ্শকদের
নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ প্ৰত্যেক বছরের মতো এবছরও বরপেটারোডের অন্যতম সাংস্কৃতিক প্ৰতিষ্ঠান ‘রঙ্গালয়’ শিশু নাট্য কৰ্মশালা আয়োজন করে। ২১ দিনের এই কৰ্মশালায় বৰ্তমানে শিশুদের মনে প্ৰভাব ফেলতে পারার মতো বিভিন্ন বাস্তবধৰ্মী নাটক কচিকাঁচারা মঞ্চস্থ করে।
হাস্যরসাত্মক নাটক ‘খাম নকরো কাম’এ শিশু শিল্পী মহাৰ্ণব কাশ্যপ, গীতমালা কলিতা, অনুভব জয়ন্ত দাস, ভাৰ্লিকা দাস, ঋষিতা বণিক্য, হিয়াস্মৃতি তালুকদার, অনন্যা প্ৰণব, প্ৰিয়দৰ্শনী কাশ্যপ, মেঘা দাস, নীলাভ তালুকদার, মৃদু নব নাথ, দিশা রায়, রিম্পী রায়, প্ৰজ্ঞানদীপ দাস, দৰ্পণ কাশ্যপ, হিমশিখা কাশ্যপ, খ্যাতি চৌধুরি এবং জ্যোতিৰ্ময় দাসের অভিনয় দৰ্শকদের আনন্দ দিয়েছে। এছাড়াও ড০ ভবেন্দ্ৰনাথ শইকিয়া রচিত ‘পুতলা নাচ’ নাটকটিতে রঙ্গালয়ের বেশ কিছু শিল্পী অভিনয় করে দৰ্শকদের প্ৰশংসা কুড়িয়েছে। নাটকটির পরিচালনা করেছেন অরূপ কুমার বায়ন।
অরূপ কুমার দাস, রাধেশ্যাম কলিতা, গৌতম চৌধুরি, বুবুল ডেকা এবং বৰ্ণালী বৰ্মন নাটকটিতে অভিনয় করেছে। নাটকের কৰ্মশালায় অসমের বিশিষ্ট নাট্যশিল্পী ভগবান চন্দ্ৰ ভরালি এবং পুতুলি দাসকে সংবৰ্ধনা জানানো হয়েছে। দিল্লি ন্যাশনাল ড্ৰামা স্কুলের স্নাতক তথা বিশিষ্ট নাট্য শিল্পী পবিত্ৰ রাভা অনুষ্ঠানে উপস্থিত থেকে রঙ্গালয়ের এই প্ৰচেষ্টাকে যথেষ্ট প্ৰশংসা করেন।










কোন মন্তব্য নেই