Header Ads

খুব ভাল ড্ৰাম বাজাচ্ছিল, বাচ্চা ছেলের মুখে ৫০০ টাকার নোট গুঁজে দিয়ে সমালোচনার মুখে পড়লেন তেলেঙ্গানার ডেপুটি স্পিকার পদ্মা রাও গৌড়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ তেলেঙ্গানার সেকেন্দ্ৰাবাদে বোনালু উৎসব চলছিল। উৎসবে খুব ভাল ড্ৰাম বাজাচ্ছিল বাচ্চা একটি ছেলে। তারা ড্ৰাম বাজানোর মাঝেই তেলেঙ্গানার ডেপুটি স্পিকার পদ্মা রাও গৌড় বাচ্চা ছেলেটির মুখে ৫০০ টাকার নোট গুঁজে দেন। তখনও ছেলেটি ড্ৰাম বাজিয়েই যাচ্ছিল। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
এই ঘটনায় ক্ষোভ প্ৰকাশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। তাঁদের কথায়, এভাবে মুখে নোট গুঁজে দেওয়ায় বাচ্চাটির দমবন্ধ হয়ে মরেও যেতে পারত। এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলে চারদিকে সমালোচনার ঢেউ ওঠে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.