Header Ads

বন্দে মাতরমকে জাতীয় সংগীতের সমতুল্য সম্মান দেওয়ার আবেদন খারিজ আদালতে

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগনমণ-র সমতুল্য মর্যাদা দেওয়ার আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। আদালতে দায়ের করা মামলায় শুক্রবার রায় দান করা হয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটিকে, জাতীয় সংগীত জনগনমণ-এর সমান সম্মান প্রদর্শনের দাবিতে বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করার আর্জিতে মামলা করেন উপাধ্যায়। 
স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতরম গান কীভাবে প্রভাব ফেলেছিল সেই উল্লেখ করেই মামলা করেন অশ্বিনী উপাধ্যায়। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেভাবে সরকারি প্রোটোকল মানা হয়। একই ভাবে বন্দে মাতরম গাওয়ার সময়ও সরকারি প্রোটোকল মানার আর্জি জানিয়েছিলেন উপাধ্যায়। সেই মামলাতেই এবার বন্দে মাতরমকে জনগণমনের সমতুল্য মর্যাদা দেওয়ার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এর আগে ২০১৭ সালে পৃথক একটি জনস্বার্থ মামলায় বন্দেমাতরমকে বিশেষ সম্মান জানানো নিয়ে পিটিশন জমা পড়েছিল। সেবারও আর্জি খারিজ হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.