Header Ads

লখনউ থেকে দিল্লিগামী বাস দুর্ঘটনায় মৃত ২৯

নয়া ঠাহর ডেস্কঃ উত্তরপ্রদেশের লখনউ থেকে দিল্লিগামী একটি বাস যমুনা এক্সপ্রেসওয়ে থেকে ১৫ ফুট নিচে পড়ে যাওয়ার জেরে ২৯ বাসযাত্রীর মৃত্যু হয়। পাশাপাশি  আহত হয়েছেন ২0 জনের বেশি যাত্রী ।

ছবি, সৌঃ নিউজ১৮.কম
পুলিশের প্রাথমিক ধারণা,  হয়তো বাসচালকের ঘুমিয়ে পড়া বা বাসের স্টিয়ারিং হঠাৎই লক হয়ে যাওয়ার জেরে এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের প্রতি শোকবার্তা দিয়ে সবরকমের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.